‘পতনের মুখে কিউবা’, কলম্বিয়াকে সামরিক হুমকি, মেক্সিকোকে সতর্ক করলেন ট্রাম্প

Trump Mexico

আন্তর্জাতিক ডেস্ক:ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার পর এবার কলম্বিয়া, কিউবা ও মেক্সিকোকে লক্ষ্য করে কড়া হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, কলম্বিয়ায় সামরিক অভিযান চালানো তার কাছে “ভালোই শোনাচ্ছে”, আর কিউবা “পতনের জন্য প্রস্তুত” বলেও মন্তব্য করেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোববার যুক্তরাষ্ট্রে ফেরার পথে ট্রাম্প … Read more

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটকে যে পরিকল্পনা করেছিল ট্রাম্প প্রশাসন

Arrest

দীর্ঘদিনের নিখুঁত পরিকল্পনায় যুক্তরাষ্ট্র আটক করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। কয়েক মাসের সেই পরিকল্পনায় যুক্তরাষ্ট্র নিয়োগ দেয় দক্ষ গোয়েন্দা, মাদুরো সরকারের মধ্যে তৈরি করা হয় তথ্যদাতা। খাওয়া থেকে শুরু করে ঘুমানো- মাদুরোর প্রতি মুহুর্তের গতিবিধির উপর নজর রাখতে থাকেন মার্কিন গোয়েন্দারা। তারপরই চূড়ান্ত অভিযান। আসুন জেনে নেই নজিরবিহীন সেই অভিযানের … Read more

মার্কিন হামলায় নিহত অন্তত ৪০, ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি

Venezuela

আন্তর্জাতিক ডেস্ক:লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন বলে জানিয়েছে ভেনেজুয়েলার সরকারি সূত্র। হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন, যদিও আহতের নির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত নয়। গত শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান ও বিশেষ … Read more

ভেনেজুয়েলার অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজের দায়িত্ব গ্রহণ

Rodriguez

আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার রাজনৈতিক ক্ষমতার ভার আপাতত এসে পড়েছে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের হাতে। দেশটির সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ এক জরুরি আদেশে তাকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে। আদালতের রায়ে বলা হয়, প্রেসিডেন্টের “বলপ্রয়োগে অনুপস্থিতির” কারণে রাষ্ট্রের প্রশাসনিক ধারাবাহিকতা, সরকার পরিচালনা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে … Read more

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রী যুক্তরাষ্ট্রের কোথায় আছে?

Maduro arrest

আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্র হঠাৎ করেই ভেনেজুয়েলায় সামরিক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার দাবি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড ঘাঁটিতে আনা হয়, সেখান থেকে হেলিকপ্টারে ম্যানহাটনের ডিইএ কার্যালয় এবং পরে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। ট্রাম্প নিজেই একটি ছবি প্রকাশ করেন, … Read more

ভেনেজুয়েলা ও দেশটির তেল সম্পদ ব্যবস্থাপনা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

trump Maduro

আন্তর্জাতিক ডেস্ক:ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে দেশটিতে সরাসরি সামরিক হস্তক্ষেপের নতুন অধ্যায় শুরু করল যুক্তরাষ্ট্র। কয়েক মাসের হুমকি ও চাপের পর যুক্তরাষ্ট্রের বিমান হামলায় রাজধানী কারাকাসসহ একাধিক এলাকায় সামরিক ও বেসামরিক স্থাপনায় আঘাত হানা হয়। এরপরই মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমানে নিউইয়র্কের স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বেসে … Read more

আইপিএল থেকে বাদ পড়লেন মুস্তাফিজ

ipl Mostafigur

স্পোর্টস ডেস্ক:ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। সাম্প্রতিক আইপিএল মিনি নিলামে আবুধাবিতে রেকর্ড দামে মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পেছনে ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমাবনত কূটনৈতিক সম্পর্ককে কারণ হিসেবে দেখা হচ্ছে। ৩০ বছর বয়সী মুস্তাফিজকে নিলামে ৯ কোটি ২০ … Read more

সহিংসতায় ‘উসকানি’: পাকিস্তানে সাংবাদিক, ইউটিউবার ও সাবেক সেনা কর্মকর্তাদের যাবজ্জীবন কারাদণ্ড

IMG 20260103 WA0000

আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আদালত সহিংসতা উসকে দেওয়া ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন তিনজন সাংবাদিক, দুইজন ইউটিউবার এবং অবসরপ্রাপ্ত দুইজন সেনা কর্মকর্তা। শুক্রবার সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক তাহির আব্বাস সিপরা এই রায় ঘোষণা করেন। তবে, অভিযুক্ত কেউই আদালতে উপস্থিত ছিলেন না। গ্রেপ্তার এড়াতে তারা দীর্ঘদিন ধরেই … Read more

ইরানে বিক্ষোভকারীদের হত্যা করলে কঠোর ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

iran 1 1

আন্তর্জাতিক ডেস্ক:ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন-পীড়ন চালানো হলে যুক্তরাষ্ট্র তাদের ‘রক্ষা করতে প্রস্তুত’ এবং প্রয়োজন হলে ব্যবস্থা নিতে দ্বিধা করব না। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি। এর জবাবে ইরানের … Read more

আফগানিস্তানে আকস্মিক বন্যায় একই পরিবারে ৫ সদস্যসহ ১৭ জন নিহত

Afghanistan floods

আন্তর্জাতিক ডেস্ক:দীর্ঘ খরার অবসান ঘটালেও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে প্রাণঘাতী রূপ নিয়েছে টানা ভারী বৃষ্টি ও তুষারপাত। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আকস্মিক বন্যা ও ঘরবাড়ি ধসে এখন পর্যন্ত অন্তত ১৭ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের কাবকান জেলায় একই পরিবারের পাঁচ সদস্য রয়েছেন। বৃহস্পতিবার সেখানে একটি বাড়ির ছাদ ধসে পড়লে তারা … Read more