তেলের দাম বাড়ার পর বাড়ছে বাস ভাড়া

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে সরকার ও পরিবহন মালিকরা ঐকমত্যে এসেছে।

মঙ্গলবারই ভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছেন পরিবহন মালিকরা।

এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হবে।

মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে বাস ভাড়া বাড়াতে আলোচনায় বসেন সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা।

পরে সমিতির নেতারা জানান, বাস ভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব থাকলেও মন্ত্রীর সঙ্গে আলোচনায় শেষ পর্যন্ত তা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।