৪ দশমিক ১ মাত্রার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকাসহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা।
বৃহস্পতিবার ভোর ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে এখনো পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায় নি।
দক্ষিণ এশিয়ার দেশটি গেল নভেম্বর থেকে নিয়মিত ভূমিকম্পে কেঁপে উঠছে। এসব ভূমিকম্পের অধিকাংশের উৎপত্তিস্থলই ঢাকার পাশের জেলা নরসিংদী।
ফলে ঢাকা, গাজীপুরের মত ঘনবসতিপূর্ণ এলাকা ঘিরে উদ্বেগ বাড়ছে।
গত ২১ নভেম্বর ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে বাংলাদেশে ১০ জন মারা যান, আহত হয় ৬ শতাধিক মানুষ। দেশটিতে আঘাত হানা এই শতাব্দীর সবচেয়ে প্রাণঘাতি ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে, এবারের ভূমিকম্পের উৎপত্তিও নরসিংদী জেলার শিবপুর এলাকায়; যার গভীরতা ছিল ৩০ কিলোমিটার।
এলাকাটি আগারগাঁওয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ৩৮ কিলোমিটারের মধ্যে থাকায় মৃদু ঝাঁকুনিতে ঘুম ভাঙে ঢাকার অনেক বাসিন্দার।
