ইউনিভার্সেল মেডিকেলে বাবা দিবস উপলক্ষে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

“সুস্থ বাবা, নিরাপদ পরিবার” স্লোগানে বিশ্ব বাবা দিবস উপলক্ষে মাসব্যাপী বাবাকে নিয়ে গল্প লেখার ডিজিটাল ক্যাম্পেইন ‘বাবার যত্নে’-এর ৫ জন বিজয়ী সন্তান ও তাদের বাবাদের সংবর্ধনা দিয়েছে ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

সোমবার দুপুরে হাসপাতালের মিটিং রুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হয়।

ক্যাম্পেইনে বাবার প্রতি ভালোবসা, স্মৃতি ও অনুভূতি প্রকাশ করে জমা পড়া অসংখ্য হৃদয়ছোঁয়া গল্পের মধ্য থেকে বাছাই করে ৫ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়।

নির্বাচিত বিজয়ীরা হলেন- সুমাইয়া জাহান, লাকী আক্তার সীমা, তাইয়্যেবা তাসবিন লামিয়া, ফারিহা রিদিলা এবং কাজী মিলহা।

অনুষ্ঠানে বিজয়ী ও তাদের বাবাদের হাতে পূর্ণাঙ্গ ‘ফ্রি হেলথ চেকআপ প্যাকেজ’ সহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এই প্যাকেজের পাশাপাশি বাবাদের জন্য স্পেশাল হেলথ কার্ড দেয়া হয়; যার মাধ্যমে তারা ও তাদের পরিবার এই হাসপাতালে সকল স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ সুবিধা পাবেন।

এই আয়োজনে মূখ্য আলোচক ছিলেন অনুকাব্য লেখক সাইদুজ্জামান রওশন।

অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও এই আয়োজনের প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, হেড অব কর্পোরেট নীতা চক্রবর্ত্তী, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও অতিথিরা উপস্থিত ছিলেন।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ অনুষ্ঠানে ভবিষ্যতেও প্রবীণ ও বাবাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের ক্যাম্পেইন অব্যাহত রাখার আশাবাদ জানিয়েছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি. এফ. জামান।

উল্লেখ্য, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল দীর্ঘদিন ধরে বিশ্ব মা দিবসে গরবিনী মা সম্মাননা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী দশজন মেধাবী নবীন চিকিৎসককে টপ টেন জিনিয়াস ইন্টার্ন ডক্টরস সম্মাননা, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি প্রদানসহ বিশেষ দিনগুলোতে বিনামূল্যে বিশেষায়িত মেডিক্যাল ক্যাম্প উদযাপন করে আসছে।