বর্ষপূর্তিতে ‘স্কাইসেভার ট্যুরিজমের’ নতুন শাখা উদ্বোধন

ভ্রমণ ও পর্যটন খাতে সাত বছরের অভিজ্ঞতা নিয়ে নতুন অংশীদারত্বে যাত্রা শুরু করা স্কাইসেভার ট্যুরিজম প্রাইভেট লিমিটেডের নতুন করপোরেট অফিস উদ্বোধন করা হয়েছে।

শনিবার রাজধানীর শ্যামলীর সেমেক্স আইকনিক টাওয়ারে প্রতিষ্ঠানটির নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পূর্ববর্তী প্রতিষ্ঠান শাওলিন ট্যুরিজমের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন অংশীদার ও অভিজ্ঞ টিমের সমন্বয়ে কার্যক্রম শুরু করেছে স্কাইসেভার ট্যুরিজম।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুমাইয়া আক্তার বলেন, শাওলিন ট্যুরিজমের দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে গ্রাহকদের ভ্রমণসংক্রান্ত প্রয়োজন ও প্রত্যাশা সম্পর্কে কাছ থেকে জানার সুযোগ হয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন অংশীদার ও অভিজ্ঞ টিমের সমন্বয়ে আরও উন্নত, সহজ ও নির্ভরযোগ্য ভ্রমণসেবা দেওয়াই লক্ষ্য।

স্কাইসেভার ট্যুরিজম প্রাইভেট লিমিটেড দেশি-বিদেশি এয়ার টিকিটিং, ভিসা সহায়তা এবং বিভিন্ন গন্তব্যে কাস্টমাইজড ট্যুর প্যাকেজসহ সমন্বিত ভ্রমণসেবা দিয়ে থাকে। ‘দ্য আর্ট অব ট্রাভেল’ প্রতিপাদ্য সামনে রেখে গ্রাহকদের জন্য সহজ, স্বাচ্ছন্দ্যময় ও নির্ভরযোগ্য ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির সপ্তম বর্ষপূর্তি ও নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, স্কাইসেভার ট্যুরিজম প্রাইভেট লিমিটেড জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) অধীনে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়েছে।

ভ্রমণসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে 01805841400  নম্বরে। এ ছাড়া ই-মেইল: skysavertourism@gmail.com এবং ওয়েবসাইট: www.skysavertourism.com