ইউনিয়ন ইন্স্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ হাসমত আলী।
সভায় শেয়ারহোল্ডাররা ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট অনুমোদন করেন।
বার্ষিক সাধারণ সভা শেষে কোম্পানীর প্রধান কার্যালয়ে ১৫৭তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ হাসমত আলী পরবর্তী মেয়াদের জন্য চেয়ারম্যান পুনঃনির্বাচিত হন।
এছাড়া ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান আজিজুর রহমান, ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট কমিটির চেয়ারম্যান নুরুদ্দিন আহমেদ, গ্রাহক সুরক্ষা ও প্রতিকার কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মাশফিকুর রহমান পুনঃনির্বাচিত হয়েছেন।
সভায় কোম্পানির পরিচালক, শেয়ারহোল্ডারদের সঙ্গে মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মোঃ জাকারিয়া হোসেন ও কোম্পানি সচিব শাফকাত মওলা উপস্থিত ছিলেন।
