সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শিরীন শারমিন চৌধুরী সবশেষ সংসদে স্পিকারের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

অন্তরালে থেকেই তিনি স্পিকারের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। নতুন সরকারের শপথ অনুষ্ঠানেও শিরীন শারমিনের দেখা মেলেনি।

অন্তর্বর্তী সরকারের সময়ে আওয়ামী লীগের বহু নেতাকর্মী গ্রেপ্তার হলেও শিরীন শারমিন চৌধুরী সে তালিকায় ছিলেন।

বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেয়ার পর এ পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের মধ্যে আওয়ামী লীগ সরকারে শিরীন শারমিনই সবচেয়ে প্রভাবশালী ছিলেন।

তাকে কোন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনো জানাতে পারেনি ডিবি পুলিশ।

আবদুল হামিদ স্পিকারের দায়িত্ব ছাড়ার পর ৩ সংসদে স্পিকারের দায়িত্বে ছিলেন শিরীন শারমিন চৌধুরী।