বাংলাদেশে পাকিস্তানপন্থী অপশক্তি মাথাচাড়া দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকায় স্বাধীনতা দিবসের আলোচনায় ফখরুল বলেন, “একাত্তরের স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে। এদের কোনোভাবেই ছাড় দেয়া যাবে না।”
এসময় স্বাধীনতাকে সমুন্নত রাখতে সবাইকে অত্যন্ত সতর্কতার সঙ্গে সামনে এগুনোর পরামর্শ দেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “পাকিস্তানপন্থীরা আজ ভিন্ন মোড়কে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর যেকোনও আঘাত মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
