ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে নেয়ার আহ্বান জানিয়ে তাদের সাহায্যের বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে যুক্তরাষ্ট্র কি ধরণের সাহায্য করবে, তা এখনো স্পষ্ট নয়।
আন্দোলনকারীদের উদ্দেশ্যে ট্রাম্প বলেছেন, “ইরানের দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান, নিজেদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন।
“হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন। তাদের কঠিন মূল্য দিতে হবে।”
ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করার কথাও জানিয়েছেন তিনি।
এরপরই মার্কিন প্রেসিডেন্ট লিখেন, “সহায়তা পথে রয়েছে।”
