চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন গ্রহণ শুরু ২৮ জুন

প্রায় ২ বছর পর বাংলাদেশের নাগরিকদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত।

ঢাকায় নিযুক্ত দেশটির নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিরা ট্যুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার ঢাকা মিশনের দায়িত্ব শুরুর পর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে এ ঘোষণা দেন দীনেশ ত্রিবেদী।

তিনি জানান, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরে ভারতীয় ভিসা সেন্টারগুলোতেও এ কার্যক্রম চালু হবে।