স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের কথা মাথায় রেখে ২২ দেশের নতুন হোম জার্সি প্রকাশ করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান এডিডাস। মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডাতে ২০২৬ সালে হতে যাচ্ছে পরবর্তী বিশ্বকাপের আসর। এ সকল জার্সির মধ্যে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্বাগতিক দেশ মেক্সিকো।
নতুন জার্সি প্রকাশ করা ২২টি দেশ হল- আলজেরিয়া, আর্জেন্টিনা, বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, জাপান, মেক্সিকো, উত্তর আয়ারল্যান্ড, পেরু, কাতার, সৌদি আরব, স্কটল্যান্ড, স্পেন, সুইডেন, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা এবং ওয়েলস।
নতুন জার্সি উন্মোচনের পর আলোচনায় রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসিদের আর্জেন্টিনার জার্সি। নতুন আকাশী-নীল এবং সাদা জার্সিতে উল্লম্ব স্ট্রাইপ রয়েছে, তিন রঙের গ্রেডিয়েন্ট প্রভাব রয়েছে। আলবিসেলেস্তেদের জয় করা ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ বিশ্বকাপ জয়ের কথা স্মরণ করা হয়েছে।
প্রকাশ করা ২২ দেশের মধ্যে ছয়টি দেশ ইতিমধ্যে বিশ্বকাপের বাছাইপর্ব উৎরে গেছে। এছাড়া বিশ্বকাপে খেলার নিশ্চিত সুযোগ রয়েছে এমন দেশ যেমন জার্মানি, স্পেন এমন দেশের জার্সিও রয়েছে। এবারের বিশ্বকাপের আসর হবে ৪৮ দেশ নিয়ে।
প্রচণ্ড গরমের কথা চিন্তা করে অ্যাডিডাস সবচেয়ে হালকা ফেব্রিক দিয়ে জার্সিগুলো তৈরি করেছে।
