দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করে এমপি গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না।
সোমবার রিমান্ড শুনানি শেষে আদালতে সাংবাদিকদের তিনি বলেন, মরিয়ম নিজে নিজে আত্মহত্যা করেছে।
রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে গাজী নজরুলের স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে নজরুল ও মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ।
রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গাজী নজরুল, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।
ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে শেরেবাংলা নগর থানা থেকে দুই আসামিকে আদালতে নেওয়া হয়।
তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
পরে আদালত নজরুল ইসলামের চার দিন এবং মাকছুদার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
