নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে যোগ দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হননি আসিফ।
তবে, তিনি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে কাজ করবেন। জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একথা বলেন।
বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জরুরি সংবাদ সম্মেলনে জানান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দলের মুখপাত্র ও এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
এনসিপিতে যোগ দিয়ে আসিফ মাহমুদ জানান, জাতীয় নির্বাচনে হ্যাঁ ভোট জয়যুক্ত করার কাজে সম্পৃক্ত থাকবেন তিনি।
জুলাই অভ্যুত্থানের শহীদদের আকাঙ্খা পূরণে দৃঢ়ভাবে কাজ করার অঙ্গীকার করেন আসিফ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে জাতীয় নাগরিক পার্টির ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান এনসিপি নেতারা।
