৫ ঘণ্টা পর ঢাকার কড়াইল বস্তির  আগুন নিয়ন্ত্রণে

৫ ঘণ্টা পর ঢাকার তেজগাঁওয়ে কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৫টা ২২ মিনিটে আমাদের কাছে সংবাদ রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ‌খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

প্রাথমিকভাবে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।