ঢাকায় বছরের প্রথম শিলাবৃষ্টি হচ্ছে। শুক্রবার রাতে শহরজুড়ে বৃষ্টি শুরু হয়।
সন্ধ্যা থেকেই ঢাকায় ঝড়ো বাতাস ও বজ্রপাত বইতে থাকে। রাত সাড়ে ৭টার দিকে শুরু হয় শিলাবৃষ্টি।
এটিই ঢাকায় চলতি বছরের প্রথম শিলাবৃষ্টি। গরমের তীব্রতা কমে এলেও অনেকে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির শঙ্কা প্রকাশ করেছেন।
বৃষ্টির কারণে মিরপুরে বাংলাদেশ-পাকিস্তানের ২য় ওয়ানডে ম্যাচও বন্ধ হয়ে গেছে।
