সিরিজে সমতা ফেরালো পাকিস্তান

ব্যাটে-বলে দারুণ খেলে পাকিস্তানকে বড় জয় এনে দিয়েছেন মায সাদাকাত।

মিরপুরে দ্বিতীয় ওয়ানডে জিতে ৩ ম্যাচের সিরিজ ১-১ সমতায় এনেছে শাহিন শাহ আফ্রিদির দল।

পাকিস্তানের ২৭৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশ শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে।

দ্বিতীয় ইনিংসের ৭ম ওভারে বাজে আবহাওয়ার কারণে খেলা বন্ধ হলে ম্যাচের ওভার কমিয়ে আনা হয়।

বৃষ্টি আইনে ৩২ ওভারে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৪৩ রান। পরে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১১৪ রানে।

পাকিস্তানের হয়ে মায সাদাকাত ও হারিস রউফ ৩টি করে উইকেট নেন। তাদের দাপুটে বোলিংয়ে পাকিস্তান ম্যাচ জিতে নেয় ১২৮ রানে।

এর আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাঁচানোর এ ম্যাচে ২৭৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে শাহিন শাহ আফ্রিদির দল অলআউট হয় ৪৭.৩ ওভারে।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেছেন ওপেনার মায সাদাকাত।

স্পিনার রিশাদ হোসাইন বাংলাদেশের হয়ে ৩ উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন অধিনায়ক মেহেদী মিরাজ।