নাহিদ রানার তোপে বিপর্যস্ত পাকিস্তান, উড়ন্ত সূচনা টাইগারদের

টাইগার বোলার নাহিদ রানার বোলিং তোপে বাংলাদেশ সফরের শুরুটা একেবারে বাজে হল পাকিস্তানের জন্য।

৫ উইকেট নিয়ে চাপাই নবাবগঞ্জের এই পেসার একাই গুড়িয়ে দিয়েছেন সফরকারীদের টপ অর্ডার।

ফলে বাংলাদেশের সামনে মাত্র ১১৫ রানের টার্গেট দাঁড় করাতে পারে শাহিন শাহ আফ্রিদির দল, ৮ উইকেট হাতে রেখে ১৬ ওভারেই যা টপকে যায় টাইগাররা।

মিরপুরে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের দুই ওপেনার শুরুটা ভালো করলেও তা ধরে রাখতে পারেনি।

দশম ওভারের শেষ বলে পাকিস্তানের ৪১ রানের ওপেনিং জুটি ভাঙেন নাহিদ রানা। পরে নিজের টানা ৪ ওভারে একটি করে উইকেট তুলে নেন তিনি।

শেষ পর্যন্ত ৩০.৪ ওভারে ১১৪ রান তুলে অলআউট হয়ে যায় পাকিস্তান।

নাহিদ রানা ৭ ওভারে ৫ উইকেট তুলে নিয়েছেন ২৪ রান দিয়ে। ৩ উইকেট নিয়েছেন মেহেদী মিরাজ।

১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার তানজীদ হাসানের ৪২ বলে ৬৭ রানের ইনিংসে সহজেই জয় পেয়ে যায় বাংলাদেশ।

টাইগাররা জয় পায় ১৫.১ ওভারে, ২ উইকেট হারিয়ে। এই জয়ে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন নাহিদ রানা।