বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর এখন ঢাকা

Dhaka megacity

আন্তর্জাতিক ডেস্ক: জনসংখ্যা বসবাসের দিক থেকে বিশ্বের বৃহত্তম শহরের তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। নতুন প্রতিবেদনে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় শহর। তবে সবচেয়ে আলোচনাযোগ্য তথ্য হলো, ৩৬ দশমিক ৬ মিলিয়ন জনসংখ্যা নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নগরী। আর জনসংখ্যা এভাবে বাড়তে থাকলে ২০৫০ সালেই সবচেয়ে বড় শহরে পরিণত হবে ঢাকা। … Read more

থাইল্যান্ডে বন্যায় ১৩ জনের মৃত্যু

Thailand flood

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের পর্যটন নগরী হাত ইয়াইহাসহ বিভিন্ন এলাকায় টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।

৫ ঘণ্টা পর ঢাকার কড়াইল বস্তির  আগুন নিয়ন্ত্রণে

IMG 20251125 WA0001

৫ ঘণ্টা পর ঢাকার তেজগাঁওয়ে কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৫টা ২২ মিনিটে আমাদের কাছে সংবাদ রাজধানীর কড়াইল বস্তিতে আগুন … Read more

মেট্রোরেল ২০ মিনিট বন্ধ ছিল যে কারণে!

matro rail

মঙ্গলবার বিকাল ৩টা ৪৪ মিনিটে মেট্রো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী।

যাবজ্জীবন সাজার মুখে টিউলিপ সিদ্দিক?

Tulip Siddiq

বাংলাদেশে প্লট জালিয়াতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ভাগ্যে কি আছে, তা জানা যাবে আগামী ১ ডিসেম্বর।

ব্রাজিলকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফাইনালে পর্তুগাল

brazil vs Portugal final

স্পোর্টস ডেস্ক:ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০২৫ এর দ্বিতীয় সেমিফাইনালে রোমাঞ্চকর লড়াই শেষে ব্রাজিলকে বিদায় করে দিয়ে প্রথমবারের মতো শিরোপার আরও এক ধাপ কাছে গেল পর্তুগাল। সোমবার (২৪ নভেম্বর) দোহারের অ্যাসপায়ার জোনে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে জয় তুলে পর্তুগীজরা। এই জয়ের মাধ্যমে আসন্ন বৃহস্পতিবার ফাইনালে অস্ট্রিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। অন্যদিকে … Read more

পাকিস্তানের বোমা হামলায় আফগানিস্তানে নিহত ১০, উত্তেজনা ফের চরমে

Pakistan attack Afghanistan

আন্তর্জাতিক ডেস্ক:আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৯ শিশু ও এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে তালেবান প্রশাসন। আল জাজিরা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ লিখেছেন, মধ্যরাতে (স্থানীয় সময়) খোস্তের গুরবুজ জেলায় স্থানীয় বাসিন্দাদের বাড়িতে … Read more

কমিউনিস্ট আখ্যা দেওয়া আলোচিত মেয়র মামদানির সঙ্গে ট্রাম্পের বৈঠক

Trump Mamdani

কমিউনিস্ট আখ্যা দেওয়া নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, আলোচনায় উত্তপ্ত বাক্যের স্থানে সৌহার্দ্যপূর্ণ সর্ম্পকই দেখা গেলো। রাজনৈতিক আক্রমণ প্রতিআক্রমণের ইতিহাস ভুলে দু’জনই নিউইয়র্কবাসীর জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে হঠাৎ আলোচিত নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে আমন্ত্রণ জানান। মামদানিও সেই … Read more

ভূমিকম্পে রাবির হলে ফাটল,শিক্ষার্থীদের স্থানান্তরের সিদ্ধান্ত

Rajshahi University

রাবি প্রতিনিধি:ভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেরে বাংলা ফজলুল হক হলের ছাদ ও দেয়ালে ফাটলের দেখা গেছে। এতে ওই হলের শিক্ষার্থীদের নির্মানাধীন কামারুজ্জামান হলের নিচতলায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হল প্রশাসন এবং শিক্ষার্থী প্রতিনিধিদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ হওয়ায় ভগ্নদশার মন্নুজান হলের সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে নিরাপত্তার তীব্র … Read more

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, আতঙ্কে মানুষ

earthquake 20251121113502

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে শুক্রবার সকালে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৭। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট এই কম্পন অনুভূত হয়। মুহূর্তেই অফিস, বাসা ও বাণিজ্যিক ভবনগুলোতে থাকা মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে বাইরে বেরিয়ে আসে। কয়েক সেকেন্ড স্থায়ী কম্পনে রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। … Read more