বিশ্বকাপের অনফিল্ডে বাংলাদেশি আম্পায়ার, যা বললো ভারতীয় গণমাধ্যম

Saikat

স্পোর্টস ডেস্ক:নিরাপত্তা আশঙ্কার অভিযোগ তুলে ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সিদ্ধান্তের রেশ কাটতে না কাটতেই ভিন্ন এক বাস্তবতা সামনে এলো- ভারতেই নির্বিঘ্নে ম্যাচ পরিচালনা করলেন বাংলাদেশের আন্তর্জাতিক আম্পায়ার শরফুদৌল্লা ইবনে সৈকত। এমনই সংবাদ প্রকাশ করেছে ভারতের দৈনিক আনন্দবাজার। সংবাদে বলা হয়, বুধবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল … Read more

বাংলাদেশের জন্য ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান: শেহবাজ শরিফ

Shabaaz sharif

বাংলাদেশের সঙ্গে ভারতের চলমান উত্তেজনার জেরে টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। মন্ত্রিসভার এক বৈঠকে এমন কথাই জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শেহবাজ শরিফ আরও বলেছেন, খেলাধুলায় রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়। বুধবার ইসলামাবাদে ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। তার বক্তব্য টেলিভিশনে সম্প্রচার করা হয়। প্রধানমন্ত্রী বলেন, … Read more

ওমানে আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র

Iran us talk oman

সামরিক উত্তেজনার মধ্যে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। শুক্রবার ওমানে দেশ দুটি বহুল আলোচিত পরমাণু আলোচনায় বসবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিশ্চিত করেছেন, স্থানীয় সময় সকাল ১০টায় ওমানের রাজধানী মাস্কাটে এই বৈঠক শুরু হবে। বুধবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আরাগচি জানান, ইতোমধ্যে আলোচনার সব প্রস্তুতি সম্পন্ন করেছে ওমান। এর আগে … Read more

অনলাইন গেম খেলায় বাবা-মায়ের আপত্তি, ভবন থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা

India sister suicide

আন্তর্জাতিক ডেস্ক:ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে অনলাইন গেমিং আসক্তি নিয়ে বাবা-মায়ের আপত্তির জেরে তিন কিশোরী বোন আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার ভোররাত আনুমানিক ২টার দিকে গাজিয়াবাদের শালিমার গার্ডেন এলাকার ভারত সিটি আবাসিক টাউনশিপে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত তিন বোন হলো-পাখি (১২), প্রাচি (১৪) ও বিশিকা (১৬)। তারা ওই এলাকার চেতন কুমারের কন্যা। পুলিশ জানায়, … Read more

সামাজিক মাধ্যমে ব্লক করায় প্রেমিককে হত্যা করলো প্রেমিকা

india

প্রেমিকের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে এক তরুণীর ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ভারতের ছত্তিশগড় রাজ্যের বিলাসপুরে ঘটেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত যুবকের নাম কামতা প্রসাদ সূর্যবংশী (২৫)। তিনি বিলাসপুরে একটি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি হোটেলে কাজ করতেন। অভিযুক্ত তরুণীর নাম রোশনি সূর্যবংশী (২২)। … Read more

লিবিয়ায় গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

saif al islam gaddafi

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। গাদ্দাফির পতনের পর বিধ্বস্ত লিবিয়ার ভবিষ্যত নেতা হিসেবে সাইফ আল ইসলাম গাদ্দাফি বাবার অনুসারীদের নিয়ে রাজনৈতিক লড়াইয়ে ছিলেন। লিবিয়ান নিউজ এজেন্সি সাইফের রাজনৈতিক টিমের প্রধানের বরাত দিয়ে ৫৩ বছর বয়সী এ নেতার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। যেভাবে মারা হয় সাইফকে সাইফের মৃত্যুর ঘটনায় তার … Read more

মার্কিন রণতরীর কাছে আসা ইরানি ড্রোন ভূপাতিত

Iran drone

আন্তর্জাতিক ডেস্ক:আরব সাগরে মার্কিন একটি বিমানবাহী রণতরীর দিকে এগিয়ে আসা একটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় নিজেদের আত্মরক্ষা ও রণতরীতে থাকা সেনা ও সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়। মঙ্গলবার এক বিবৃতিতে সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স বলেন, ইউএসএস আব্রাহাম লিংকন থেকে উড্ডয়ন করা … Read more

বিএনপি-জামায়াতের সংঘর্ষে ভোলায় আহত ৩০

Bnp jamat

বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে ভোলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। নির্বাচনে দুই দলের লড়াইয়ের মধ্যেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই দলের মুখোমুখি অবস্থানের কারণে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।

এপস্টেইন তদন্তে কংগ্রেসে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিনটন

Clinton epstein

আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও ২০১৬ সালের ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন প্রয়াত যৌন কেলেঙ্কারিতে জড়িত জেফ্রি এপস্টেইনকে ঘিরে কংগ্রেসের এক তদন্তে সাক্ষ্য দেবেন। সাবেক প্রেসিডেন্টের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার এই সিদ্ধান্তের ঘোষণা আসে। এর ফলে রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) তাদের বিরুদ্ধে অবমাননার (কনটেম্পট অব কংগ্রেস) অভিযোগে ভোট … Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনার রূপরেখা চূড়ান্ত করছে ইরান

IMG 20260131 WA0000

আন্তর্জাতিক ডেস্ক:তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সামরিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করার লক্ষ্যে একটি কাঠামোতে অগ্রগতির আশা প্রকাশ করেছে ইরান। আঞ্চলিক কয়েকটি দেশের প্রস্তাব যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে তেহরান, এবং আগামী কয়েক দিনের মধ্যেই আলোচনার একটি রূপরেখা চূড়ান্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের … Read more