পৃথিবীর শেষ প্রান্তের নিঃশব্দ বিস্ময়

Antarctic photo

যাযাবর মিন্টু পৃথিবীর মানচিত্রে নিচের একেবারে প্রান্তে, বরফের অশেষ সাদা চাদরে ঢাকা এক রহস্যময় ভূমি দক্ষিণ মেরু। এখানে নেই কোনো স্থায়ী নগরসভ্যতা, নেই গাছপালা বা চাষাবাদ। আছে কেবল বরফ, তুষারঝড় আর নীরবতার এক বিশাল সাম্রাজ্য। তবু এই নীরব ভূমিই আজ বিশ্ববিজ্ঞান, জলবায়ু গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার এক অনন্য কেন্দ্র। কোথায় এই দক্ষিণ মেরু? দক্ষিণ মেরু … Read more

টিউলিপের দেশ নেদারল্যান্ডস- প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস

IMG 20260219 WA0001

ইউরোপের ছোট্ট কিন্তু সমৃদ্ধ দেশ নেদারল্যান্ডসকে বিশ্বজুড়ে বলা হয় ‘টিউলিপের দেশ’। বসন্ত এলেই দেশজুড়ে রঙের উৎসব শুরু হয়- লাল, হলুদ, গোলাপি, বেগুনি নানা রঙের টিউলিপে ঢেকে যায় মাঠের পর মাঠ। পর্যটক, ফটোগ্রাফার ও ফুলপ্রেমীদের ভিড়ে মুখর থাকে দেশটি। টিউলিপের আদি নিবাস তুরস্ক ও মধ্য এশিয়া। ১৬শ শতকে নেদারল্যান্ডসে আসার পর ফুলটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। … Read more

সাহারা: অনন্ত বালুরাজ্যের গল্প

IMG 20260219 WA0000

সাহারার নাম শুনলেই চোখে ভেসে ওঠে অন্তহীন বালুর ঢেউ আর তপ্ত রোদ। গ্রীষ্মকালে দিনের তাপমাত্রা অনেক স্থানে ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। আবার রাত নামলে তাপমাত্রা হঠাৎ কমে যায়; কখনও কখনও শূন্য ডিগ্রির কাছাকাছি। বৃষ্টিপাত অত্যন্ত কম; কোথাও কোথাও বছরে ২৫ মিলিমিটারেরও কম বৃষ্টি হয়। আফ্রিকার উত্তরাংশ জুড়ে বিস্তৃত সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি। … Read more

চাঁদ দেখা গেছে সৌদিতে, রোজা শুরু বুধবার

IMG 20260217 WA0003

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সরকার পবিত্র এ মাস শুরুর ঘোষণা দিয়েছে। দেশটির কর্তৃপক্ষ বলছে, চাঁদের দেখা মেলায় কাল বুধবার প্রথম রোজা হবে। সৌদির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতারও এখন পর্যন্ত চাঁদ দেখার ঘোষণা দিয়েছে। তবে সৌদির প্রতিবেশী ওমানে আজ চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে প্রথম … Read more

লঙ্কানদের কাছেও হার, সুপার এইটে যেতে জিম্বাবুয়ের দিকে তাকিয়ে অজিরা

sl vs aus

স্পোর্টস ডেস্ক:টি-টুয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। আর এই হারের পর টুর্নামেন্ট থেকে বিদায়ের মুখে পড়ে গেছে অস্ট্রেলিয়া। গ্রুপপর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচে শ্রীলঙ্কার জয়ের নায়ক পাথুম নিসাঙ্কা। তাঁর ঝলমলে সেঞ্চুরিতে বড় লক্ষ্য সহজ করে ফেলে লঙ্কানরা। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ২০ ওভারে ১৮১ রান। শুরুটা ভালোই ছিল তাদের। ওপেনারদের … Read more

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লজ্জার হার পাকিস্তানের

IMG 20260215 WA0002

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান মানেই বাড়তি উত্তাপ, বাড়তি প্রত্যাশা। কলম্বোয় অনুষ্ঠিত আইসিসির এবারের আসরে সেই মহারণও ব্যতিক্রম হয়নি। তবে মাঠের লড়াইটা জমজমাট হওয়ার বদলে শেষ পর্যন্ত একতরফাই হয়েছে ৬১ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তোলে ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন … Read more

মঙ্গলবার নতুন সরকারের শপথ, উপস্থিত থাকবেন যারা

election bd

নিজস্ব প্রতিবেদক, ঢাকাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী নতুন সরকারের শপথ অনুষ্ঠান আগামী মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। প্রথা অনুযায়ী বঙ্গভবনের পরিবর্তে এবার সংসদ প্রাঙ্গণে এই আয়োজন করা হচ্ছে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানান। তিনি বলেন, জুলাইয়ের ছাত্র–জনতার অভ্যুত্থান এবং আত্মত্যাগের মধ্য দিয়ে … Read more

নাইজেরিয়ার তিন গ্রামে মোটরসাইকেলে সশস্ত্র হামলা, নিহত অন্তত ৩২

Nigger 1

উত্তর নাইজেরিয়ার নাইজার অঙ্গরাজ্যের বোরগু এলাকার তিনটি গ্রামে মোটরসাইকেলে এসে সশস্ত্র হামলা চালিয়ে অন্তত ৩২ জনকে হত্যা করেছে এবং আরও কয়েকজনকে অপহরণ করেছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। শনিবারের এই হামলা এমন এক সময় ঘটল, যখন উত্তর নাইজেরিয়া জটিল নিরাপত্তা সংকটে রয়েছে। এখানে একদিকে আইএসআইএল-সম্পর্কিত গোষ্ঠী, অন্যদিকে মুক্তিপণের … Read more

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ৮ ফিলিস্তিনি

Gaza

আন্তর্জাতিক ডেস্ক:গাজায় নতুন করে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। একই দিনে দক্ষিণ লেবাননেও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। রোববার গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে ইসরাইলি হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া উত্তর গাজার আল-ফালুজা এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাবুতে হামলা … Read more

শীঘ্রই মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানো হবে: ট্রাম্প

IMG 20260214 WA0001

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরে চাপ বাড়ানোর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। শুক্রবার হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে ট্রাম্প জানান, ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড খুব শিগগিরই ক্যারিবীয় অঞ্চল ছেড়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা দেবে। গত সপ্তাহে ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ … Read more