কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা ট্রাম্পের

trump

কানাডার সাথে সব ধরনের বাণিজ্যিক আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেন, কানাডা একটি বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান শুল্ক সম্পর্কে নেতিবাচক কথা বলছেন। ট্রাম্প আরও লেখেন, ‘কানাডার জঘন্য আচরণের … Read more

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষের ঘটনায় ববি’র ৪ শিক্ষার্থী বহিষ্কার

Barishal University

ববি প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুই বিভাগের ৪ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় আরও ২১ শিক্ষার্থীকে অভিভাবকদের সঙ্গে নিয়ে মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. মুহসিন উদ্দীনের স্বাক্ষরিত এক অফিস আদেশে গত বুধবার (২২ অক্টোবর) শাস্তির এই সিদ্ধান্ত জানানো … Read more

জুলাই আন্দোলনে দমন-পীড়ন শেখ হাসিনা সরকারের ভুল ছিল: এপিকে জয়

IMG 20251023 WA0003

জুলাইয়ে আন্দোলনকারীদের ওপর নিষ্ঠুরভাবে দমন-পীড়ন শেখ হাসিনা সরকারের ভুল ছিল বলে স্বীকার করছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি এপির সাথে সাক্ষাতকারে এ ভুল স্বীকার করেন। নির্বাচন অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু না হলে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা কাটবে না বলেও সজীব ওয়াজেদ জয় অ্যাসোসিয়েটেড প্রেস এপিকে দেওয়া সাক্ষাৎকারে জানান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে অ্যাসোসিয়েটেড প্রেস-এপির মুখোমুখি … Read more

পুতিনের সঙ্গে ‘অর্থহীন বৈঠক’ চাই না: ট্রাম্প

Trump Putin meeting

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘অর্থহীন বৈঠক’ করতে চান না। ইউক্রেন যুদ্ধ নিয়ে হাঙ্গেরির বুদাপেস্টে আলোচনার লক্ষ্যে মুখোমুখি বৈঠকের যে পরিকল্পনা ছিল, সেটি স্থগিত হওয়ার পর তিনি এই মন্তব্য করেন। হোয়াইট হাউজে মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, রাশিয়া যুদ্ধবিরতিতে সম্মত না হওয়ায় আলোচনা স্থগিত হয়েছে। তিনি বলেন, “আমি চাই না, … Read more

মানবতাবিরোধী অপরাধ: ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

tribunal Army

মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। এছাড়া গুমের অভিযোগে করা আরো দুটি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২০ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আর গত বছরের ১৮ … Read more

শিক্ষকদের বাড়ি ভাড়া ১৫ শতাংশ করার সিদ্ধান্ত, আন্দোলন স্থগিত

teacher movement

টানা আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে, দুই ধাপে এই অর্থ পাবেন শিক্ষক-কর্মচারিরা। ১৫ শতাংশের মধ্য ৭ দশমিক ৫ শতাংশ (ন্যূনতম দুই হাজার টাকা) কার্যকর হবে এ বছরের ১ নভেম্বর থেকে। আরও সাড়ে ৭ শতাংশ কার্যকর হবে আগামী বছরের ১ জুলাই … Read more

জবি শিক্ষার্থী জোবায়েদকে হত্যার পরিকল্পনা হয় ১ মাস আগে: পুলিশ

Jobaid killing jnu student

এক মাস আগে থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জোবায়েদ হোসেনকে হত্যার পরিকল্পনা করা হয় বলে জানিয়েছে অভিযুক্তরা। এমনকি পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার দায় প্রাথমিকভাবে স্বীকার করেছেন ওই ছাত্রী ও মাহির রহমান। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় তিনি বলেন, দীর্ঘ ৯ … Read more

বাপের সঙ্গে পাল্লা দিও না- এনসিপিকে জামায়াত নেতা

images

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জামায়াতে ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরো বহুদূর যেতে হবে। তোমরা নতুন ছাত্রদের দল। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।’ সোমবার বিকেলে সাতক্ষীরার তালায় ছাত্র -যুব সমাবেশে তিনি একথা বলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার সম্প্রতি এনসিপির … Read more

নির্বাচনের দায়িত্বে ‘থাকবে’ আড়াই লাখ সেনা-পুলিশ

EC METTING

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আইন-শৃঙ্খলাবাহিনীর সাথে প্রাক প্রস্তুতিমূলক বৈঠক শেষে ইসি সচিব বলেছেন, ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে, কোন শঙ্কা প্রকাশ করেনি আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের সঙ্গে প্রথমবারের মতো এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন … Read more

শহিদ শামসুজ্জোহার কবর জিয়ারতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু রাকসুর

RUSCU 2

রাবি প্রতিনিধি:১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহিদ হওয়া শিক্ষক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। সোমবার (২০ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহিদ শামসুজ্জোহার সমাধি চত্বরে কবর জিয়ারত করেন তারা। এদিন ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয় কবরস্থান ও চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে … Read more