কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় ১২ জনের মৃত্যু

কুমিল্লায় রেললাইনে ওঠে আসা একটি বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত হয়েছেন।

জেলার পদুয়ার বাজার রেলক্রসিং থেকে আধা কিলোমিটার এলাকা পর্যন্ত বাসটিকে ঠেলে নিয়ে ছুটে ট্রেনটি।

দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটির ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

কুমিল্লা সদর দক্ষিণ পুলিশের ইপিজেড ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানিয়েছেন, রাত ৩টার রেলক্রসিং পার হওয়ার সময় মামুন পরিবহনের বাসে চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ৭ জন মারা যায়।

এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠনের পাশাপাশি দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে।