ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে প্রায় ২০০ জনে পৌঁছেছে।
মার্কিন হামলার পর ৩ সপ্তাহ ধরে তেহরানও মধ্যপ্রাচ্য জুড়ে ওয়াশিংটনের সামরিক ঘাঁটিগুলো পাল্টা হামলা চালিয়ে আসছে।
মঙ্গলবার এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, আহতদের বেশিরভাগই সামান্য আহত হয়েছেন। তাদের মধ্যে প্রায় ১৮০ জন সেনা ইতোমধ্যে আবার দায়িত্বে ফিরেছেন।
সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় ইরান অঞ্চলজুড়ে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলার কারণেই মার্কিন বাহিনীর মধ্যে হতাহতের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে।
মার্কিন সামরিক বাহিনীর এই হালনাগাদ তথ্য থেকে বোঝা যাচ্ছে, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় এ অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন সেনাদের ওপর চাপ এবং ঝুঁকি বাড়ছে।
