Bd vs Pak: ঝড়, বজ্রপাতে খেলা বন্ধ মিরপুরে

বাজে আবহাওয়ার কারণে মিরপুরে বাংলাদেশ-পাকিস্তানের ২য় ওয়ানডে মাঝপথে বন্ধ হয়ে পড়েছে।

বাংলাদেশ ইনিংসের সপ্তম ওভারে খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। এসময় ঝড়ো বাতাস ও বজ্রপাত হচ্ছিল।

খেলা বন্ধের আগে বাংলাদেশ ৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭ রান সংগ্রহ করে।

এর আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে ২৭৪ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে শাহিন শাহ আফ্রিদির দল অলআউট হয় ৪৭.৩ ওভারে।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেছেন ওপেনার মায সাদাকাত।

স্পিনার রিশাদ হোসাইন বাংলাদেশের হয়ে ৩ উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন অধিনায়ক মেহেদী মিরাজ।