Live Updates
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গোটা মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন স্থাপনায় হামলা চালাচ্ছে তেহরান। খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মুজতাবাকে সর্বোচ্চ নেতা নির্বাচিত করেছে ইরান।
ইরানজুড়ে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে মার্কিন-ইসরায়েলি বাহিনী।
হামলা শুরুর পর ইরানের মিসাইল ও ড্রোন আক্রমণে এ পর্যন্ত অন্তত ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।
অন্যদিকে ইরানে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের খবর অনুযায়ী, মার্কিন ও ইসরায়েলি হামলায় বুধবার পর্যন্ত ইরানে ১ হাজার ৪৫ জন মারা গেছেন।
মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে ইরান। বুধবার সৌদি আরবে সিআইএ স্টেশনেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
