মব সহ্য করা হবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের

ইউনুস জমানার বিদায়ের পর মব কালচার শেষ করার বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

দায়িত্ব নেয়ার প্রথমদিন কড়া হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী জানালেন, দেশ আর কোনভাবেই মবকে উৎসাহিত করবে না।

বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পরই লাগামহীন মব ভায়োলেন্স শুরু হয়।

সমালোচকরা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মব উস্কে দেয়ার অভিযোগ তুললে তা নিয়ন্ত্রণে গত দেড় বছরে তেমন কোন তৎপরতা দেখা যায়নি।

এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ায় নানা মহলে উদ্বেগ তৈরি হয়।

সচিবালয়ে অফিস শুরুর দিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের সাক্ষাতে বিষয়টি ওঠে আসে।

সাংবাদিকদের সালাহউদ্দিন বলেন, “বাংলাদেশে মব কালচার শেষ। দাবি দাওয়া থাকবে, তা যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে।”

“মিছিল-সমাবেশ করতে পারবে, ডেমোক্রেটিক কালচার অব্যাহত থাকবে। কিন্তু দাবি আদায়ের জন্য মব কালচার সহ্য করা হবে না।”