এ সপ্তাহেই নিশ্চিত হয়েছে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপের আসরে খেলছে না মোস্তাফিজুর রহমান। যে মোস্তাফিজের জন্য এত ঘটনা ঘটে গেল সেই মোস্তাফিজ এবার না খেলেই একধাপ এগিয়েছেন।
আইসিসি প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে সের দশে থাকা একমাত্র বোলার এ বাঁহাতি তারকা। ৩০ বর্ষী মোস্তাফিজ র্যাঙ্কিংয়ে আগের অবস্থান ছিল আটে। একধাপ এগিয়ে তার বর্তমান অবস্থান সাতে। তবে বিশ্বকাপে খেলার সুযোগ না থাকায় আপাতত আর উন্নতি করা সম্ভব হচ্ছে না তার।
মোস্তাফিজ উন্নতি করলেও একধাপ পিছিয়েছে শেখ মেহেদী হাসান। আগে ১৩তে থাকা মেহেদীর বর্তমান অবস্থান ১৪তে। তবে একধাপ উন্নতি করেছেন রিশাদ হোসেন। রিশাদের বর্তমান অবস্থান ১৭তে। বোলিংয়ে সবার শীর্ষে ভারতের বরুণ চক্রবর্তী। দুইয়ে রশিদ খান ও তিনে ভানিদু হাসারাঙ্গা।
টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনো ব্যাটারই উন্নতি করতে পারেননি। একধাপ করে পিছিয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস এবং চারধাপ পিছিয়েছেন জাকের আলী অনিক।
ব্যাটিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা, দুইয়ে ইংল্যান্ডের ফিল সল্ট ও তিনে আরেক ভারতীয় তিলক ভার্মা।
