নিজস্ব প্রতিবেদক:
বাধ্যতামূলক মোবাইল ফোন নিবন্ধনে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু প্রতিবাদে রাজধানীর আগারগাঁও টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা এনিআইআর স্থগিতদের দাবি করেছে। এদিকে হামলায় জড়িত থাকায় ২৬ জন বিশৃঙ্খলাকারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এছাড়া নিরাপত্তায় বিটিআরসি ভবনের সামনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার জানান, আকস্মিকভাবে হামলা চালালেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
বিটিআরসির একজন কর্মকর্তা জানান, তারা আসরের নামাজ পড়ছিলেন, এ সময় বাইরে থেকে ইটপাটকেল মারার শব্দ পান।
পরে বিকেল ৫টার দিকে সেখানে সেনাবাহিনীর একাধিক দল এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ আনে। এনইআইআর চালুর বিরোধীতা করে গত ৭ ডিসেম্বর বিটিআরসি কার্যালয় ঘেরাও করেন মোবাইল ব্যবয়ীরা।
