সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি দাবি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

বাংলাদেশে কারাবন্দি সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার এই জ্যেষ্ঠ সাংবাদিককে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

টেলিভিশন টকশোতে বক্তব্যের কারণে আনিস আলমগীরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবি জানিয়ে আসছিলেন সরকার সমর্থকরা।

তাকে গ্রেপ্তারের ঘটনা বাংলাদেশে ব্যাপক সমালোচনা তৈরি করেছে। বলা হচ্ছে, সমালোচনা থামাতেই এ পথে হাঁটছে সরকার।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতিতে বলেছে, আওয়ামী লীগ সন্দেহে কাউকে নিশানা করার যে প্রবণতা বাংলাদেশে চলছে, আনিস আলমগীরের গ্রেপ্তার তারই ধারাবাহিকতা।

সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার করে মত প্রকাশের স্বাধীনতা খর্ব না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।