মালয়েশিয়ায় ৭২ বাংলাদেশি আটক

বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৭২ বাংলাদেশি শ্রমিককে আটক করেছে মালয়েশিয়া।

আটক বাংলাদেশিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ আনছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।

গত ২৪ ঘণ্টায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪ শতাধিক ব্যক্তিকে আটক করেছে মালয়েশিয়া, যারা মূলত দক্ষিণ এশিয়ার দেশ থেকে গিয়েছেন।

এর মধ্যে দেশটির জোহোর রাজ্যের একটি কম্পিউটারের যন্ত্রপাতি তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৩৫৬ জনকে আটক করা হয়।

অভিযানের সময় এসব ব্যক্তি মালয়েশিয়ায় অবস্থানের কোন বৈধ কাগজ দেখাতে পারেননি।

মায়ানমার, ভারত, পাকিস্তান, নেপালের নাগরিকদের সঙ্গে এ কারখানা থেকে ২৬ বাংলাদেশিও আটক হন।

এছাড়া দেশটির নিলাই শহরের একটি কারখানায় অভিযান চালিয়ে ৪৬ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে।

সিরিমবান অভিবাসন অধিদপ্তরের পরিচালক কেনিথ তান জানিয়েছেন, স্থানীয়দের অভিযোগ পেয়ে তারা এই অভিযান চালান এবং আটক বাংলাদেশিরা কোন পাস বা ভ্রমণ নথি দেখাতে পারেননি।