ঢাকায় ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে গুলির ঘটনায় একজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার হওয়া আব্দুল হান্নান জড়িত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের দাবি, আব্দুল হান্নান হাদিকে গুলি করতে ব্যবহার করা মোটরসাইকেলের মালিক।
ঢাকা মহানগর পুলিশের ডিসি তালেবুর রহমানের ভাষ্য, মোটরসাইকেলের নম্বর প্লেটের সূত্র ধরে আব্দুল হান্নানকে শনিবার রাতে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়।
“হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে”, বলেন এই পুলিশ কর্মকর্তা।
