সুদানের আবেইতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত হয়েছেন।
বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর শনিবার রাতে এ তথ্য জানিয়েছে।
এতে জানানো হয়, সন্ত্রাসীরা জাতিসংঘ ঘাটিতে আক্রমণ চালালে হতাহতের ঘটনা ঘটে।
বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হওয়ার পাশপাশি ৮ জন আহত হয়েছেন।
আইএসপিআর জানিয়েছে, যুদ্ধ চলমান রয়েছে।
সুদানে প্রাণঘাতি যুদ্ধের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের মৃত্যুর খবর এলো।
