আশঙ্কাজনক অবস্থায় রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলার মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী।
হাসপাতালটির চিকিৎসকদের একটি সূত্র জানিয়েছে গুলিতে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন গভীর কোমায় আচ্ছন্ন তিনি।
সূত্রটি জানিয়েছে, হাদির মস্তিষ্কসহ অনেক অরগান কাজ করছে না। শুধু হৃদপিণ্ড ও ফুসফুস কাজ কাজ করছে।
এদিকে, শনিবার সকালে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদ সম্মেলনে ওসমান হাদীর উপর গুলির নিন্দা জানিয়ে ৬ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে মঞ্চ-২৪। সংগঠনের আহ্বায়ক ফাহিম ফারুকি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে, দেশ এখন আমাদের হাতে নাই।
শুক্রবার দুপুর ২টা ২৫ মিনিটে রাজধানীর পল্টন বিজয়নগর কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় ওসমান হাদিকে গুলি করা হয়। গুলি বাম কানের পাশ দিয়ে মাথায় লাগে। পরে বেলা ২টা ৩৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
