গাজায় ঝড়ে একদিনে অন্তত ১৪ জনের মৃত্যু

ইসরায়েলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা এখন নতুন সংকটে পড়েছে।

ঝড়ের আঘাতে দেশটিতে গত একদিনে ৩ শিশুসহ অন্তত ১৪ জন মারা গেছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাণঘাতি বায়রন ঝড়ে গাজার অসংখ্য ঘরবাড়ি ভেঙে পড়েছে। ফলে আশ্রয়ের সংকটে পড়েছে গাজাবাসী।

এতে দীর্ঘদিন ইসরায়েলের হামলার মুখে থাকা এই উপত্যকায় মানবিক সংকট আরও তীব্র হয়েছে।