ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের ওসমান হাদী

ঢাকার কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী।

গুলিবিদ্ধ ওসমান হাদীকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন হাদী।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানিয়েছেন, শুক্রবার দুপুরে ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি করা হয়।