২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শেষ আন্তর্জাতিক প্রস্তুতিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বোলিং প্রাকটিস ভালভাবেই সেরেছে বাংলাদেশ।
সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে ভাল শুরু পায়নি টাইগাররা। প্রথম পাঁচ ওভারেই দিয়েছে ৫০ রান। পরে ধারাবাহিক ভাল বোলিংয়ে উইকেট তুলে নেয় শরিফুল, মোস্তাফিজরা।
নির্ধারিত ২০ ওভারের আগেই ১১৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।
মোস্তাফিজ ৩ ওভার বল করে ১১ রান দিয়ে নেন তিন উইকেট। আর রিশাদ হোসেন ৪ ওভার বলে করে ২১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। এছাড়া শরিফুল নেন ২ উইকেট।
ম্যাচ জয়ে বাংলাদেশের দরকার ১১৮ রান।
