আন্তর্জাতিক ডেস্ক:
মেক্সিকোতে একটি সুপারমার্কেট বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত ও ১১জন আহত হয়েছেন। শনিবার দেশটির সোনোরা রাজ্যের হারমোসিলোর ওয়াল্ডো সুপারমার্কেটের একটি দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মৃতদের মধ্যে কয়েকজন নাবালক। বেঁচে যাওয়া ব্যক্তিদের হারমোসিলোর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ বা সহিংস কর্মকাণ্ডের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
তবে, ঘটনার কারণ এবং দায়ীদের খুঁজে বের করার জন্য তদন্ত চলছে।
মেক্সিকান রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউম নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে সামাজিক মাধ্যমে এক্সে পোস্ট করেছেন।
বিস্তারিত আসছে…………….
