ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেয়ার ঘটনার মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, এসব করে সংকট তৈরি করা যাবে না।
মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঢাকা শহরে কিছু কিছু জায়গায় দু-একটা ককটেল ফুটেছে, বাসে আগুন হয়েছে- এগুলো করে আসলে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না।”
সরকার কোন রাজনৈতিক সংকট দেখছে না মন্তব্য করে জাহেদ উর রহমান বলেন, “গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটা মেনে নিয়ে রাজনীতি করা উচিত।”
