বিশ্ব হার্ট দিবসে ইউনিভার্সেল হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়ার আয়োজন করা হয়েছে।

আগামী ২৯ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই বিশেষ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এছাড়া সকল পরীক্ষার ক্ষেত্রে ২৫ শতাংশ ছাড়ের ব্যবস্থা থাকছে।

দিনব্যাপী আয়োজনে কার্ডিয়াক সার্জন, হৃদরোগ বিশেষজ্ঞ, পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট, কিডনিরোগ বিশেষজ্ঞ এবং ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞরা বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেবেন।

বিনামূল্যের এই সেবা পেতে ফ্রি রেজিস্ট্রেশনের জন্য ১০৬৪৪ নম্বরে ফোন করতে বলা হয়েছে।