রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে গেছে যাত্রীবাহী একটি বাস।
সৌহার্দ্য পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ার সময় তাতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন।
বুধবার বিকাল সোয়া ৫টার দিকের এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কার করা হচ্ছে।
ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, বাসটি নদীতে পড়ে যাওয়ার পরপরই অন্তত ১৩ জন যাত্রী সাঁতার কেটে ফেরিতে ওঠে আসেন।
এদিকে খবর পেয়ে যাত্রীদের উদ্ধারে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ অভিযান শুরু করেছে।
ফায়ার সার্ভিসের ডুবুরিরা এ পর্যন্ত ২ জনকে জীবিত উদ্ধার করেছেন।
