ওজন কমাতে যা করবেন, যা করবেন না

অতিরিক্ত ওজন শরীরে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ওজন কমাতে ধীরে ধীরে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা সবচেয়ে কার্যকর উপায়। এতে শরীরের শক্তি বাড়ে এবং হৃদরোগ, স্থূলতা ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমে।

ওজন কমানোর আগে করণীয়

ওজন কমানোর পরিকল্পনার আগে নিজের বডি মাস ইনডেক্স বা বিএমআই হিসেব করে নেয়া উচিত।

উচ্চতা ও ওজনের ভিত্তিতে বডি মাস ইনডেক্স হিসেব করে বোঝা যায়, আপনি স্বাস্থ্যকর ওজনের মধ্যে আছেন কি না।

বিএমআই স্বাভাবিক সীমার বাইরে হলে ধীরে ধীরে ওজন কমানোর পরিকল্পনা করা উচিত।

ওজন কমাতে যা করবেন

সপ্তাহে অন্তত ১৫০ মিনিট ব্যায়াম বা হাঁটার করার চেষ্টা করুন।

প্রতিদিন পর্যাপ্ত ফল ও সবজি খাওয়ার অভ্যাস করুন।

সপ্তাহে ০.৫ থেকে ১ কেজি ওজন কমানোর লক্ষ্য রাখুন।

কম চিনি ও কম চর্বিযুক্ত খাবার বেছে নিন।

যেসব অভ্যাস এড়িয়ে চলবেন

দ্রুত ওজন কমানোর জন্য কঠোর ডায়েট বা হঠাৎ খাবার কমিয়ে দেওয়া ঠিক নয়।

ঘরে বেশি অস্বাস্থ্যকর খাবার মজুত রাখা থেকে বিরত থাকুন।

খাবার না খেয়ে থাকা বা মিল স্কিপ করা ঠিক নয়, এতে পরে বেশি খাওয়ার প্রবণতা বাড়ে।

পেট ভরে গেলে জোর করে পুরো খাবার শেষ না করে বাকি খাবার পরে খেতে পারেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ধীরে ধীরে খাদ্যাভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন আনলে দীর্ঘমেয়াদে ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয় এবং শরীরও সুস্থ থাকে।