যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ এবং পররাষ্ট্র দপ্তর এক যৌথ ঘোষণায় জানিয়েছে, যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তাদের প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করেছে।
চীনের উহান থেকে শুরু হওয়া কোভিড-১৯ মহামারি মোকাবিলায় WHO-এর ব্যর্থতা, জরুরি সংস্কার গ্রহণে অনীহা এবং সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত প্রমাণ করতে না পারার কারণেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষণায় বলা হয়।
২০২৫ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডব্লিউএইচও ত্যাগের পরিকল্পনা ঘোষণা করেন। এরপর এক বছরের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে সব ধরনের অর্থায়ন বন্ধ করে দেয়।
ডব্লিউএইচও সংস্থাটিতে নিয়োজিত সব মার্কিন কর্মী প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র।
