ঢাকায় তুলকালাম, প্রথম আলো-ডেইলি স্টার ভবনে আগুন-ভাংচুর

ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাংচুরের ঘটনা ঘটেছে।

এর মধ্যে দেশটির সবচেয়ে প্রভাবশারী গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারও বিক্ষোভকারীদের তান্ডবের মুখে পড়ে।

রাত ১২টার দিকে প্রথম আলোর সামনে বিক্ষোভ শুরু করে একদল ব্যক্তি। এরপর একপর্যায়ে তারা ভবনটিতে ভাংচুর করে ও আগুন ধরিয়ে দেয়।

এরপর বিক্ষোভকারীরা ডেইলি স্টার ভবনে ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এসময় ডেইলি স্টারের বেশ কয়েকজন সংবাদ কর্মী ভবনের ভিতরে আটকা পড়েন।

এছাড়া ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনেও আগুন ধরিয়ে দেয়া হয়। উত্তরায় আগুন দেয়া হয় সাবেক এমপি হাবিব হাসানের বাড়িতে।

এর বাইরে টঙ্গি ও শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায় একদল ব্যক্তিকে।