আদালত প্রতিবেদক
বাংলাদেশে প্লট জালিয়াতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ভাগ্যে কি আছে, তা জানা যাবে আগামী ১ ডিসেম্বর।
মামলায় টিউলিপের সঙ্গে ১৭ আসামির তালিকায় রয়েছেন তার খালা শেখ হাসিনা ও মা শেখ রেহানা।
গেল বছর ঢাকার ক্ষমতায় রদবদল হওয়ার পর শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা হতে থাকে।
এর মধ্যে পূর্বাচলে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগ তুলে এ মামলাটি করে দুদক।
দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম আসামীদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ডের আশা করছেন।
এই মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য খুরশীদ আলমের আইনজীবী শাহীনুর রহমান অভিযোগের প্রমাণ মেলেনি দাবি করে আসামির খালাস চেয়েছেন।
