রোনালদোর প্রশংসায় ডোনাল্ড ট্রাম্প

ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজের আমন্ত্রণে রোনালদো গেল মাসে সৌদি প্রতিনিধিদের সঙ্গে ওয়াশিংটনে গিয়েছিলেন।

ট্রাম্প জানিয়েছেন, রোনালদো তাকে ফোন করে হোয়াইট হাউস ও ওভাল অফিস পরিদর্শনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

আর এ তথ্য জানাতে গিয়েই নিজের ট্রুথ সোশ্যালে রোনালদো সম্পর্কে মুগ্ধতা জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “ক্রিশ্চিয়ানো রোনালদো- মহান ফুটবল খেলোয়াড়, এই সপ্তাহে হোয়াইট হাউস ও ওভাল অফিস সফরের জন্য আমাকে ধন্যবাদ জানাতে ফোন করেছে।”

এরপরই তিনি লিখেন, “কি অসাধারণ একজন মানুষ! শুধু একজন অ্যাথলেট হিসেবে নয়, ব্যক্তি হিসেবেও তিনি অনন্য। এর চেয়ে ভালো আর কেউ হতে পারে না!”

রোনালদোর সঙ্গে ট্রাম্পের এ কথোপকথন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।