চানখারপুল হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড

July movement

নিজস্ব প্রতিবেদক:জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জন নিহত হওয়ার ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিন কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেন, ওয়্যারলেস বার্তার মাধ্যমে অধস্তনদের মারণাস্ত্র … Read more

আওয়ামী লীগের সাবেক ১৬ এমপি-মন্ত্রীর বিরুদ্ধে ৯ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

IMG 20251208 WA0002

নিজস্ব প্রতিবেদক:জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আওয়ামী লীগের ১৬ সাবেক এমপি মন্ত্রীর বিরুদ্ধে ৯ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করতে ট্রাইব্যুনালের নির্দেশ। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, পলাতক ওবায়দুল কাদের সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দিবে তদন্ত সংস্থা। এর আগে সকালে বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে আনা হয়। আওয়ামী লীগের … Read more

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

IMG 20251117 WA0004

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী ৪টি অভিযোগে শেখ হাসিনার ফাঁসির আদেশ ও অন্য আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া রায়ে আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড ও আসামী থেকে রাজসাক্ষী হওয়ায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। রায়ের বাস্তবায়ন আইনি প্রক্রিয়ার মাধ্যমেই হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি … Read more

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার ৪৫৩ পৃষ্ঠার রায় পড়ছেন

Sheikh Hasina

জুলাই মাসের গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় পড়া চলছে। ৬ ভাগের ৪৫৩ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পর্যায়ক্রমে পড়ছেন ট্রাইব্যুনাল ১ এর তিন বিচারক। গুরুত্বপূর্ণ এই রায়কে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা–ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকেই ঢাকার প্রধান সড়কগুলোতে দেখা যাচ্ছে অস্বাভাবিক নীরবতা এবং বাড়তি টহল। ১৫ … Read more

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ১৭ নভেম্বর

img 1755181820 689df2fce0e47

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের দিন ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৭ নভেম্বর (সোমবার) এ মামলার রায় ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারদের নেতৃত্বাধীন তিন সদস্যের … Read more