কলম্বিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, কংগ্রেস সদস্যসহ ১৫ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক:কলম্বিয়ার পূর্বাঞ্চলে ভেনেজুয়েলা সীমান্তের কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে কংগ্রেস সদস্যসহ ১৫ জন আরোহী নিহত হয়েছেন। বুধবার অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে কলম্বিয়ার পরিবহন মন্ত্রণালয় বিষয়টা নিশ্চিত করেছে। সংবাদ সম্মেলনে পরিবহনমন্ত্রী মারিয়া ফার্নান্দা রোহাস নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলমান রয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়। … Read more