প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির যেসব কর্মসূচি

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে টানা ৬দিন কর্মসূচি পালন করবে দলটি।

বুধবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী-

৩১ আগস্ট: বিকেল ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা।

১ সেপ্টেম্বর: ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, পাশাপাশি মহানগর ও জেলা পর্যায়ে আলোচনা সভা-শোভাযাত্রা।

২ সেপ্টেম্বর: দুপুর ২টায় নয়াপল্টন থেকে শোভাযাত্রা।

৩ সেপ্টেম্বর: উপজেলা ও পৌরসভা পর্যায়ে আলোচনা সভা-শোভাযাত্রা।

৪ সেপ্টেম্বর: সারাদেশের মহানগর ও জেলায় বৃক্ষরোপণ, মাছ অবমুক্ত করা, ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রীড়া আয়োজন।

৫ সেপ্টেম্বর: ঢাকায় গোলটেবিল বৈঠক।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।