বৃহস্পতিবার থেকে সরকারি-বেসরকারি স্কুলে রোজার ছুটি শুরু

রমজানের পুরো মাস জুড়ে সরকারি-বেসরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার সন্ধ্যায় সরকারের দুই মন্ত্রণালয়ের তরফ থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়।

আর কলেজ ও মাদ্রাসায় রমজানে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত আগে থেকেই নেয়া আছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইদের পর থেকে আবার স্কুলে ক্লাস-পরীক্ষা শুরু হবে।

এর আগে চলতি বছরের ছুটির তালিকা অনুযায়ী, ৮ মার্চ থেকে বিদ্যালয়ে রোজা ও ইদের ছুটি শুরুর পরিকল্পনা ছিল।

পরে এক রিটের প্রেক্ষিতে হাইকোর্ট ১৮ ফেব্রুয়ারি থেকে স্কুল বন্ধের নির্দেশ দেয়।

এরপর শিক্ষা মন্ত্রণালয় তা স্থগিতের আবেদন জানালে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে।

তবে নতুন সরকার ক্ষমতা নেয়ার প্রথম দিনই রমজানে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল।