ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক তরুণকে সনাক্তের তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
শুক্রবার দুপুরে ঢাকার রাস্তায় একটি মোটরসাইকেল থেকে ওসমান হাদিকে গুলি করা হয়। চিকিৎসাধীন হাদি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে জানাচ্ছেন চিকিৎসকরা।
এ ঘটনার পরদিন পুলিশ সন্দেহভাজন হিসেবর একজন ব্যক্তির দুটি ছবি প্রকাশ করেছে।
শনিবার ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে এই ব্যক্তিকে সনাক্ত করা হয়েছে।
এই ব্যক্তি সম্পর্কে কারও কাছে কোন তথ্য থাকলে তা বাহিনীকে জানানোর অনুরোধও করেছে পুলিশ।
